কবিতা: শেখ মুজিবের জন্মভিটা গুঁড়িয়ে দেয়া সোজা না: লুৎফর রহমান রিটন

শেখ মুজিবের জন্মভিটা গুঁড়িয়ে দেয়া সোজা না
লুৎফর রহমান রিটন

গোপালগঞ্জের মানুষগুলো
সত্যি বীরের বংশ না?
বুক চিতিয়ে জানায় তারা
পা কীসতানের অংশ না!
এমন একটা শহর আছে বাংলাদেশের ভেতরে!
গোপালগঞ্জের নাম মুছিবি?
সাহস দিলো কে তোরে?
ওরে তোরা কোথায় আছিস?
মূর্খদেরকে বোঝা না!
শেখ মুজিবের জন্মভিটা
গুঁড়িয়ে দেয়া সোজা না….