আজকের দিনটা
খুশির দিনটা
হাসির দিনটা
বাঁশির দিনটা
প্রাণের দিনটা
গানের দিনটা
আজকের দিনটা আজকের দিনটা।
আজকের দিনটা
সত্যি অনন্য
কিসের জন্য?
কিসের জন্য?
সতেরো মার্চ
ধন্য ধন্য
কিসের জন্য? কিসের জন্য?
আজকের দিনটা
শুভ দিনটা
জাতির পিতার
জন্মদিনটা
বঙ্গবন্ধুর
জন্মদিনটা
শেখ মুজিবের
জন্মদিনটা
আজকের দিনটা আজকের দিনটা।
তেরো কোটি
গোলাপ ফুটলো
হাসিখুশি
সূর্য উঠলো
হাসিখুশি
সূর্য উঠলো
তেরো কোটি গোলাপ ফুটলো।
আজকের দিনটা
আজকের দিনটা
শেখ মুজিবের
জন্মদিনটা
জাতির পিতার
জন্মদিনটা
শপথ নেবার
আজকের দিনটা
শোধ করবো তাঁর
রক্তের ঋণটা
আজকের দিনটা আজকের দিনটা।
