তোমার বাগান ছেড়ে

তোমার বাগান ছেড়ে

মোহাম্মদ আবদুল মাননান

ভুল পথে হেঁটে হেঁটে তোমার বাগান ছেড়ে
অনেক দূর চলে এসেছি। কুয়াশার অন্ধকারে-ঢাকা দীর্ঘ পথ।
কেউ জানে না, বাগানবাড়ির ঠিকানা; তবে কী সব ফুল ঝরে গেছে?
এখন এক বিষবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছি একা

সব মানুষ খুব ব্যস্ত অস্থির – আমি কি ডালভাঙা জীর্ণ-শীর্ণ মৃত গাছ – আমাকে দেখে না কেউ!
এই বৃক্ষের নিশ্বাসও সর্পিলছোবল হয়ে আমাকে ভয় দেখাচ্ছে। অথচ বৃক্ষকে কত ভালোবাসি।
জানি না আমি, কতটা কাল এই আগুনবৃক্ষের –

বারুদগন্ধ ছায়াতলে তোমার প্রিয় ঠিকানার অপেক্ষায় থাকতে হবে।
মাঝে মাঝে মনে হয়, তোমার কাছে ফেরার পথ কী রুদ্ধ হয়ে গেছে!
তোমার উদ্যান – চোখে সেই স্নিগ্ধ হাসি নির্জন সকাল আর
কতদিন ঢেকে রাখবে কুয়াশার এই অসুখ সময় …।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *