সবুজ ঘাসে ঘেরা দেশ, দেখতে লাগে বেশ,
গাছ লাগালে পাই যে ফল, নেই তো দুঃখ-লেশ।
একটি যদি কাটো গাছ, দশটি তবে রোবো,
সবুজ পাতায় ঘেরা দেশ আমরা গড়ে নেবো।
গাছ আমাদের বন্ধু প্রিয়, দেয় যে মিঠা ফল,
ছায়া দিয়ে জুড়ায় প্রাণ, বাড়ায় মনে বল।
পরিবেশকে রাখতে ভালো, গাছ লাগানো চাই,
গাছ না থাকলে এই পৃথিবীতে মোদের রক্ষা নাই।