পড়ার সময় পড়া: শিব্বীর আহমেদ

পড়ার সময় যখন হবে, করবে তুমি পড়া,
মন দিয়ে যে শিখবে কিছু, হয় না সে তো অবুঝ-গড়া।

সময় চলে গেলে আর, ফিরে আসে না কভু,
মন দিয়ে সব কাজ করলে, সহায় হবেন প্রভু।

খেলার মাঠে খেলবে যখন, করবে অনেক খেলা,
পড়াশোনায় ফাঁকি দিয়ে, করবে না তো হেলা।

জ্ঞানী হতে চাইলে যদি, বই হবে যে সাথী,
সঠিক পথে চললে তবেই, জ্বলবে জ্ঞানের বাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *